বাংলা কিউআর প্রচারে রোড-শো করল অগ্রণী ব্যাংক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা কিউআরের মাধ্যমে ক্যাশলেস লেনদেন কার্যক্রম সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধিতে সারাদেশে ‘রোড-শো’ ও প্রচার কার্যক্রম শুরু করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। ১০ আগস্ট সারাদেশে অগ্রণী ব্যাংকের ৯৭৯টি শাখার উদ্যোগে ক্যাশলেস লেনদেন প্রচারের লক্ষ্যে বাংলা কিউআর ‘রোড-শো’ করা হয়। রাজধানীর মতিঝিল ও দিলকুশা এলাকা এ কার্যক্রমে অংশ নেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। এসময় মহাব্যবস্থাপক মো. শামছুল আলম, এ কে এম ফজলুল হক, মো. আতিকুর রহমান সিদ্দিকী, মু. আফজাল হোসেন, শাহীনূর সুলতানা, মো. জালাল উদ্দিন ও জাহানারা বেগমসহ, কর্মকর্তা, কর্মচারীরা প্রচারণায় অংশ নেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি