গার্ডিয়ানের পলিসি বোনাস ঘোষণা

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গ্রাহকদের জন্য ৬৩ টাকা পলিসি বোনাস ঘোষণা করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ২০২৫ সালের জন্য নির্ধারিত শর্ত পূরণকারী লাইফ ইন্স্যুরেন্স পলিসির গ্রাহকেরা প্রতি এক হাজার টাকা বিমা অঙ্কের বিপরীতে এ বোনাস পাবেন। পলিসি বোনাস এক ধরণের অর্জিত মুনাফা, যা ইন্স্যুরেন্স কোম্পানি পলিসির গ্রাহকদের প্রদান করতে পারে। সাধারণত কোম্পানির মুনাফার ওপর ভিত্তি করে এই বোনাস দেওয়া হয়। অর্থাৎ, পলিসির নিয়মিত সুবিধার পাশাপাশি কোম্পানির মুনাফার অংশ হিসেবে গ্রাহকেরা অতিরিক্ত এ অর্থ পেয়ে থাকেন।‘কাস্টমার ফার্স্ট’ দর্শনে বিশ্বাসী গার্ডিয়ান ২০১৬ সালে প্রথমবারের মতো গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করে। এরপর থেকে প্রতিষ্ঠানটি নির্ধারিত পলিসি গ্রাহকদের ধারাবাহিকভাবে এ বোনাস দিয়ে আসছে। এ বোনাস গ্রাহকদের দীর্ঘমেয়াদি সঞ্চয়ের মূল্য বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনাকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। রিটেইল পলিসির গ্রাহকেরা যেকোনো স্থান থেকে যেকোনো সময় গার্ডিয়ান লাইফ অ্যাপের মাধ্যমে তাঁদের পলিসিতে জমা হওয়া বোনাসের পরিমাণ দেখতে পারবেন।