সোনালী ব্যাংকের বিশেষ পর্ষদ সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ ব্যাংক কর্তৃক সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ স্থিতি ভিত্তিক ৩৯তম বিশদ পরিদর্শন প্রতিবেদন পরিপালন ও বাস্তবায়ন বিষয়ে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে ত্রি-পক্ষীয় ৯২৭তম বিশেষ পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বিশেষ সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান (চলতি দায়িত্ব)। বাংলাদেশ ব্যাংক প্রতিনিধিদলের উপস্থিতিতে বিশেষ পর্ষদ সভায় অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান, পরিচালনা পর্ষদের সদস্যরা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররা, জেনারেল ম্যানেজাররাসহ অন্যান্য নির্বাহীরা অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি