আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আইএফআইসি ব্যাংক পিএলসির ঢাকা অঞ্চলের (উত্তর ও দক্ষিণ) অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার মো. মনিতুর রহমান; ডিএমডি ও চিফ অব লোন পারফরমেন্স ম্যানেজমেন্ট শেখ আকতার উদ্দীন আহমেদ; চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস হেলাল আহমেদে; চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মণ্ডলসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি