প্রাইম ব্যাংক ও তিজারাহ অটোমোবাইলসের মধ্যে চুক্তি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ঢাকায় ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে তিজারাহ অটোমোবাইলসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা তিজারাহ অটোমোবাইলস থেকে বিভিন্ন সেবায় এক্সক্লুসিভ অফার ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন তাকিয়ান চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস এবং তিজারাহ অটোমোবাইলসের পক্ষে স্বাক্ষর করেন জোবায়ের হাসান, ডিরেক্টর, সেলস অ্যান্ড অপারেশন্স। এ অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য তিজারাহ অটোমোবাইলস-এর বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে, যা গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা অভিজ্ঞতা ও অতিরিক্ত ভ্যালু সংযোজন করবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি