ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএফটিবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। গতকাল রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ইউএফটিবির উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইউজিসি চেয়ারম্যানও এ সময় ইউএফটিবি উপাচার্যকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর ক্যাম্পাস নির্মাণ, অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে অবহিত করেন এবং একাডেমিক, প্রশাসনিক ও গবেষণায় ইউএফটিবির বর্তমান অবস্থান তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ইউজিসি চেয়ারম্যানের সহযোগিতা প্রত্যাশা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি