আটলায় কৃতী শিক্ষার্থী ও সফল ব্যক্তিদের গণসংবর্ধনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঝাঁকঝমকপূর্ণ ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে আটলায় অনুষ্ঠিত হলো কৃতী শিক্ষার্থী ও গুণীজন গণসংবর্ধনা, সারা দিনব্যাপী গ্রামের তরুণ এবং তরুণীদের মাঝে বিভিন্ন ধরনের খেলা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার মানোন্নয়ন, তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগানো এবং এলাকার সফল ব্যক্তিদের অবদানকে স্বীকৃতি জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের, ৫ম ও ৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে সুযোগ পাওয়া তরুণ এবং সমাজ ও পেশাগত জীবনে বিশেষ অবদান রাখা সফল ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি