মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুশফিকুর রহিম
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চতুর্থ বারেরমতো মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম। সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় মুশফিকুর রহিম আর্থিক সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করবেন। পাশাপাশি, মেটলাইফ বাংলাদেশের বিভিন্ন বীমা পরিকল্পনা এবং ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপের ডিজিটাল সেবাগুলো সম্পর্কে গ্রাহকদের অবগত করবেন তিনি। এছাড়াও, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিজের সাফল্যের পেছনে থাকা শৃঙ্খলা, ফিটনেস রুটিন ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভিজ্ঞতাও তুলে ধরবেন স্বনামধন্য এ ক্রিকেটার।
