নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী কাঁকড়া ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে। গত রোববার দিবাগত রাত ৯.১০টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়কের দিকনির্দেশনায় ঘুমধুম বিওপির বিশেষ টহলদল সীমান্তবর্তী কাঁকড়া ব্রিজ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২,০০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি