চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযানে মিায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ। গতকাল সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের কুতুবদিয়া থানাধীন দক্ষিণ কুতুবদিয়া চ্যানেলে গত রোববার দুপুর ১২টায় কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের ২৫০ বস্তা সিমেন্ট, ৬০ বস্তা সার ও পাচার কাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়। এসময়, চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
