মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপনে

চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের চুক্তি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রিয়শপের রিটেইল মিডিয়া ও ডিজিটাল আউট-অফ-হোম প্ল্যাটফর্ম চাটনিঅ্যাডসের সঙ্গে স্মার্ট পার্সেল লকার নেটওয়ার্ক ডিজিবক্সের সম্প্রতি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির মাধ্যমে ঢাকা মেট্রোরেল স্টেশনে তৈরি হবে আধুনিক ও বিশ্বস্ত ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক, যা ব্র্যান্ডের জন্য নতুন সুযোগ এবং গ্রাহকদের মধ্যে আরও স্মার্ট অভিজ্ঞতা নিয়ে আসবে। এ অংশীদারিত্বের মাধ্যমে ঢাকা মেট্রো স্টেশনে থাকা ডিজিবক্সের লকার এখন শুধু পার্সেল ডেলিভারির জায়গা নয়, বরং হয়ে উঠবে একটি আধুনিক ডিজিটাল বিজ্ঞাপন মাধ্যম। ফলে যাত্রী যখন মেট্রো ব্যবহার করবেন, তখন বিভিন্ন ব্র্যান্ডের বার্তা খুব সহজেই তাদের কাছে পৌঁছে যাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা ও সিএমও (প্রিয়শপ), পরিচালক (চাটনিঅ্যাডস) দীপ্তি মণ্ডল এবং ডিজিবক্সের সহ-প্রতিষ্ঠাতা সারা জিতা।

দীপ্তি মণ্ডল বলেন, মেট্রো স্টেশন আমাদের জন্য একটা দারুণ সুযোগ। আমরা ঠিক যেই ধরনের পরিবেশ চাই ঠিক সেই ধরনের পরিবেশই আছে মেট্রোতে। ডিজিবক্সের ফিজিক্যাল নেটওয়ার্ক আর চাটনিঅ্যাডসের ডিজিটাল আউট-অফ-হোম প্রযুক্তি একসঙ্গে মিলিয়ে আমরা ব্র্যান্ডগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করছি যাতে তারা ঢাকার মানুষের সঙ্গে তাদের জীবনের অংশ হয়ে উঠতে পারে।