প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির উদ্যোগে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে হজ্জ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর নেতাদের ও সদস্যদের সঙ্গে হজ্জ সেবার মানোন্নয়ন, আর্থিক সেবার আধুনিকায়ন এবং ব্যবসা সম্প্রসারণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ্জ এজেন্সিস অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এবং মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। ব্যাংকটির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, হজ্জযাত্রীদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করা এবং হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা ব্যাংকের অন্যতম অঙ্গীকার। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
