পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটকে মাইক্রোবাস প্রদান

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের সর্ববৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটকে একটি মাইক্রোবাস প্রদান করেছে। হাসপাতালের বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবহস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলামের নিকট আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালনা বোর্ডের সদস্য অধ্যাপক ড. এমএ কামাল, ক্রিটিকাল কেয়ার ইউনিটের প্রধান অধ্যাপক ড. মাহবুবুল হক, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম খালিদ মাহমুদ, পেডিয়াট্রিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুনির হোসাইন এবং উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. আজহারুল ইসলাম, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান একেএম আব্দুর রকীব, ধানমন্ডি শাখার ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক নিগার সুলতানা, সহকারী মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমানসহ পূবালী ব্যাংক ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি