উত্তরা ব্যাংক ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গতলকাল বুধবার উত্তরা ব্যাংক পিএলসির সঙ্গে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ চুক্তির আওতায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা সারা দেশব্যপী বিস্তৃত পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শাখা হতে হ্রাসকৃত রেটে স্বাস্থ্যসেবা নিতে পারবেন। উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেম এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান ছাড়াও উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক- মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুন, মো. রাফিউল ইসলাম; পপুলার ডায়াগনস্টিক সেন্টারের জিএম (ফিন্যান্স অ্যান্ড এ্যাকাউন্টস) মো. আলাউদ্দিন, ডি.জি.এম (এইচআর অ্যান্ড এ্যাডমিন) অচিন্ত্য কুমার নাগসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি