‘অদম্য গার্ডিয়ান’

সাফল্যের পথে একসঙ্গে এগিয়ে চলার উদযাপন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

‘অদম্য গার্ডিয়ান’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার কক্সবাজারে অনুষ্ঠিত হয়ে গেল গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স ২০২৬। উৎসবমুখর এ আয়োজনে গার্ডিয়ানের সেলস কমিউনিটির নিষ্ঠা, সাফল্য ও অসামান্য অবদান উদযাপন করা হয়। এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৯০০ জনেরও বেশি সেলস লিডার ও ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অংশগ্রহণ করেন। গত বছরের অর্জন উদযাপনের পাশাপাশি গার্ডিয়ানের সেলস ফোর্সের অসামান্য অবদানের স্বীকৃতি এবং পারস্পরিক সম্প্রীতি আরও দৃঢ় করার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর। কনফারেন্সে বিগত বছরের অসামান্য অবদান ও সাফল্যের জন্য ১৮ জন সেরা কর্মীকে পুরষ্কার ও স্বীকৃতি প্রদান করা হয়। গার্ডিয়ানের কো-ফাউন্ডার ও স্পন্সর তপন চৌধুরী ভিডিও বার্তার মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, গার্ডিয়ান আজকে যে অবস্থানে পৌঁছেছে সেটি সম্ভব হয়েছে আপনাদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা, সাহস এবং স্পেশাল স্যাক্রিফাইস বা আত্মত্যাগের জন্য। আমাদের এ অর্জনে আসল মাঠের খেলোয়াড় কিন্তু আপনারাই।

কনফারেন্সে উপস্থিত ছিলেন গার্ডিয়ানের স্পন্সর ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর। তিনি বলেন, আপনাদের সততা, পেশাদারিত্ব এবং নিরলস পরিশ্রমের মাধ্যমেই গার্ডিয়ান মানুষের এ আস্থা অর্জন করেতে পেরেছে।