পূবালী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের ব্যবসায়িক সম্মেলন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

পূবালী ব্যাংক পিএলসির অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের তৃতীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সকল অঞ্চলপ্রধান, কর্পোরেট শাখাপ্রধান এবং সকল বিভাগপ্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরা- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
