কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের গ্রাহকদের জন্য রেমিট্যান্স, অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফারসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সুবিধা আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে নগদের বিস্তৃত নেটওয়ার্ক কাজে লাগিয়ে ব্যাংকের সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং নগদের পক্ষে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং চুক্তিতে স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি