বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লী অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গঠিত ১০,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৯ আগস্ট, ২০২৬ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক একেএম সাইদুজ্জামান। এসময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা, যুগ্ম পরিচালক মো. সাখাওয়াত হোসেন এবং সহকারী পরিচালক মো. রিয়াজ মাহমুদ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
