ইবিএল এমপ্লয়িদের উন্নত স্বাস্থ্যসেবায় আইসিডিডিআর, বি-এর সঙ্গে সমঝোতা

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) বিশ্বের অন্যতম শীর্ষ স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর ফলে ইবিএল এমপ্লয়ি এবং তাদের পরিবারের সদস্যরা বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন। চুক্তির আওতায় ইবিএল এমপ্লয়ি, তাদের জীবনসঙ্গী ও পরিবারের নির্ভরশীল সদস্যরা আইসিডিডিআর, বি-এর মহাখালী, ধানমন্ডি, উত্তরা ও মিরপুরে অবস্থিত আধুনিক এক্সিকিউটিভ হেলথ চেক ক্লিনিকগুলোতে সেবা গ্রহণ করতে পারবেন। আইসিডিডিআর, বি-এর উন্নত স্বাস্থ্যসেবা অবকাঠামোর মাধ্যমে কর্মীরা সাশ্রয়ী খরচে আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক সেবা পাবেন। এই উদ্যোগ এমপ্লয়িদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ইবিএল আশা করছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি