মধুমতি ব্যাংকের ‘বাংলা কিউআর রোডশো’
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস ও ডিজিটাল লেনদেন সম্প্রসারণের উদ্যোগ এবং সরকার ঘোষিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও উৎসাহিত করার লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। এরই ধারাবাহিকতায় ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ২০ আগস্ট ঢাকার গুলশানে রোডশো আয়োজন করেছে ব্যাংকটি। ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’, স্লোগানকে সামনে রেখে ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে গুলশান এলাকায় একটি শোভাযাত্রার মাধ্যমে এ প্রচারণার আয়োজন করা হয়। প্রচারণার অংশ হিসেবে গুলশানের একটি ফার্মেসিতে বাংলা কিউআর কোড সম্বলিত একটি টেবিল টপার প্রদান করা হয় এবং কিউআর কোডটি স্ক্যান করে পেমেন্ট সম্পন্ন করে সকলকে ডিজিটাল পেমেন্টে উৎসাহিত করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
