প্রবাসী আয় দ্রুত বিতরণে এনআরবিসি ব্যাংক ও বিকাশের মধ্যে সমঝোতা

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স সহজ, দ্রুত ও নিরাপদে তাদের প্রিয়জনের কাছে পৌঁছে দিতে এনআরবিসি ব্যাংক পিএলসি ও বিকাশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ১৯ আগস্ট এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। সমঝোতার আওতায় এনআরবিসি ব্যাংক হয়ে প্রবাসীর প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে মুহূর্তেই রেমিট্যান্স পৌঁছে যাবে। যেকোন স্থান থেকে যেকোনো সময় সহজে রেমিট্যান্স গ্রহণের এ সুবিধা প্রবাসী পরিবারগুলোর জন্য লেনদেনকে আরও সহজ ও কার্যকর করবে। খুব সহজে রেমিট্যান্স পাঠানোর সুবিধা দেশের আর্থিক অন্তর্ভুক্তির পরিসর আরও বিস্তৃত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি