৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের কর্মণ্ডউপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান কনটেইনার জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বোপরি রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে অখালাসকৃত ও নিলামযোগ্য বিভিন্ন পণ্য নিয়মিতভাবে নিলামের মাধ্যমে নিষ্পত্তি করছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এরই ধারাবাহিকতায় আগস্ট ২০২৬ মাসে নিলামযোগ্য ৪৪২ কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত নিলামের স্থায়ী আদেশ নং-৯১/কাস্টমস/২০২৫/১২৩ এবং বিশেষ আদেশ নং-৮২/২০২৫/কাস্টমস অনুযায়ী বিশেষ ই-অকশন নং-১০/২০২৬-এর আওতায় সর্বমোট ১০১টি লট রয়েছে, যাতে ২৯০টি কনটেইনার রয়েছে।
