বুড়িমারী বন্দরে কার্গো হ্যান্ডলিংয়ে ৪৬৫ কোটি টাকার চুক্তির
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন বুড়িমারী স্থলবন্দরে কার্গো হ্যান্ডলিং বা পণ্য ওঠানো-নামানোর ম্যানুয়াল কাজের জন্য ঠিকাদার নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ কাজের চুক্তিমূল্য ৪৬৪ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৮৬৪ টাকা।
গতকাল সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, বুড়িমারী স্থলবন্দরের কার্গো হ্যান্ডলিং (ম্যানুয়াল) কাজের জন্য ঠিকাদার নিয়োগে দরদাতা হিসেবে রয়েছে ড্রপ কমিউনিকেশন লিমিটেড। প্রতিষ্ঠানটির ঠিকানা ৫১/৫১ এ, পুরানা পল্টন, ঢাকা।
