ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে অবদান রাখার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ঢাকা বিশ্ববিদ্যালয় আর্বোরিকালচার সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট সোসাইটির সহযোগিতায় গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির এক হাজার দেশীয় গাছের চারা রোপণের কার্যক্রম শুরু করা হয়েছে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এসএমজি ফায়েজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি