এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষর হয়েছে। এ অংশীদারিত্বের আওতায় এনআরবি ব্যাংকের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারী এবং কর্মকর্তা-কর্মচারী হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে বিভিন্ন বিশেষ ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। এ উপলক্ষ্যে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কিমিওয়া সাদ্দাত এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মহাব্যবস্থাপক দীপঙ্কর দে। চুক্তির আওতায়, এনআরবি ব্যাংক প্রিমিয়াম ক্রেডিট কার্ড সদস্যরা বছরব্যাপী বুফে ডিনারে ‘একটি কিনলে একটি বিনামূল্যে’ অফার উপভোগ করবেন। এনআরবি ব্যাংকের সকল ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং প্রিপেইড কার্ডধারীরা ডাইনিং, রুম র্যা ক রেটে, জিম সুবিধা, সুইমিং পুল ব্যবহার এবং স্পা সার্ভিসে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি