তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্স

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্সিংয়ের পরিচালনা পর্ষদ কোম্পানিটির তিনটি বাণিজ্যিক সম্পদ প্রচলিত বাজারদরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে| তবে এসব সম্পদ বিক্রির জন্য শেয়ারহোল্ডারদের পাশাপাশি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে| গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে| কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩৯৯তম সভায় গত ২৭ আগস্ট বিকাল ৩টায় এ সিদ্ধান্ত নেওয়া হয়| রাজধানীর ধানমন্ডিতে মাইডাস ফাইন্যান্সিংয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সম্পদগুলো বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়| কোম্পানির প্রকাশিত তথ্যমতে, বিক্রির জন্য নির্ধারিত সম্পদগুলোর মধ্যে রয়েছে রাজধানীর ধানমন্ডির নাহার গ্রিন সামিটে অবস্থিত একটি বাণিজ্যিক ফ্লোর স্পেস| হোল্ডিং নম্বর ৪৩ (নতুন), ৩০৫ (পুরোনো), রোড নম্বর ১৬ (নতুন), ২৭ (পুরোনো), ধানমন্ডি, ঢাকা-১২০৯ ঠিকানার এ সম্পত্তিটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত| এর সঙ্গে আটটি গাড়ি পার্কিং রয়েছে| এ ছাড়া চট্টগ্রামের খুলশীর পূর্ব নাসিরাবাদে ৬২, জাকির হোসেন রোডের এক্সেল এসএম টাওয়ারের প্রথম তলায় থাকা একটি বাণিজ্যিক ফ্লোর স্পেস ও একটি গাড়ি পার্কিং বিক্রি করা হবে|