যমুনা ব্যাংকের কামারপাড়া শাখা এখন নতুন ঠিকানায়

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গ্রাহকদের আরও আধুনিক, সহজ ও মানসম্মত ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে যমুনা ব্যাংক পিএলসির কামারপাড়া শাখা| শাখাটির স্থানান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. আব্দুস সালাম| অনুষ্ঠানে ব্যাংকের পার্শ্ববর্তী শাখাসমূহের ব্যবস্থাপক, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সম্মানিত গ্রাহক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন| সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি