দেশের প্রথম শ্রমিকবান্ধব সুপারশপ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শ্রমজীবী ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার লক্ষ্যে হেমায়েতপুরে যাত্রা শুরু করেছে আসমী সুপার শপ ও শপিং জোন বিডি লিমিটেডের ১০ম আউটলেট। কর্তৃপক্ষের দাবি, এটিই দেশের প্রথম শ্রমিকবান্ধব সুপারশপ। সম্প্রতি যাত্রা করা এ আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসমী ট্রেড লিমিটেড ও শপিংজোন বিডি লিমিটেডের চেয়ারম্যান দেলোয়ার হোসেন রুবেল। প্রধান অতিথি ছিলেন আসমী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ফাউন্ডার) তানজিনা ইসলাম সর্মী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আমিরুজ্জামান মিয়া জুয়েল। আসমী সুপার শপ ও শপিং জোন বিডি লিমিটেডে মাছ, মাংস, মুরগি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পোশাক, জুতা, ব্যাগ ও ফ্যাশন সামগ্রী পাওয়া যাবে। এ ছাড়াও রয়েছে ফার্মেসি, টেইলার্স, মোবাইল শপ, কফি শপ, জুস বার ও 'আসমী ডক্টর রুম'। নির্দিষ্ট কিছু পণ্যে কিস্তি সুবিধার পাশাপাশি অনলাইন শপিংয়ের সুযোগও রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে তানজিনা ইসলাম সর্মী বলেন, শ্রমিকবান্ধব সেবা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জন্যও মানসম্মত পণ্য যুক্তিসংগত ও সাশ্রয়ী মূল্যে সরবরাহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন শ্রমঘন এলাকায় এ ধরনের আরও আউটলেট স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শপিংজোন বিডি লিমিটেডের কার্যক্রম থেকে ৫ শতাংশ অর্থ আলয় ফাউন্ডেশনের সামাজিক ও মানবিক কার্যক্রমে প্রদান করা হবে।