চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক সম্মেলন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ট্রাস্ট ব্যাংক পিএলসি চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের অংশগ্রহণে 'মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ' বিষয়ক একটি সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের লক্ষ্য ছিল মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্ট বিষয়ে কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধি করা। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ মামুন এবং বিশেষ অতিথি ছিলেন বিএফআইইউ-এর উপপ্রধান ইমতিয়াজ আহমেদ মাসুম। বিএফআইইউ-এর রিসোর্স পারসনরাও সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, ডিএমডি ও ক্যামেলকো মিসেস হাসনা হেনা চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুজ্জামান, এওডব্লিউসি, পিএসসি (অব.), এসইভিপি ও প্রিন্সিপাল, ট্রাস্ট ব্যাংক ট্রেনিং একাডেমিসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
