বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় চুক্তি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তায় তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে উক্ত চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের উপস্থিতিতে কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুল্লাহ আল-মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
