অনলাইনে শহীদুল্লাহ্ কলেজ শিক্ষার্থীদের ফি-চার্জ নেবে সোনালী ব্যাংক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে রাজধানীর পল্লবীতে অবস্থিত ড. মুহম্মদ শহীদুল্লাহ্ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ বিভিন্ন ফি ও চার্জ আদায় করবে সোনালী ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। গত ৩১ আগস্ট পল্লবী শাখায় আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ শওকত হোসেন বিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজারস অফিস, ঢাকা নর্থের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোহাম্মদ ইসমাইল। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
