মিডল্যান্ড ব্যাংকের কার্ডহোল্ডাররা পাচ্ছেন 'বাই ১ গেট ৩ ফ্রি' বুফে সুবিধা

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মিডল্যান্ড ব্যাংকের কার্ডহোল্ডারদের জন্য বিশেষ ডাইনিং ও লাইফস্টাইল সুবিধা প্রদানের লক্ষ্যে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। মিডল্যান্ড ব্যাংকের কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মিডল্যান্ড ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. নাজমুল হুদা সরকার এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই অংশীদারিত্বের আওতায়, মিডল্যান্ড ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা ঢাকা রিজেন্সিতে বিশেষ 'বাই ১ গেট ৩ ফ্রি' (একটি কিনলে তিনটি ফ্রি) বুফে ডিনার অফার উপভোগ করতে পারবেন। এছাড়া কার্ডহোল্ডাররা হোটেলটির ডাইনিং ও লাইফস্টাইল সেবাসমূহের ক্ষেত্রে আরও বিভিন্ন বিশেষ সুবিধা ও সুযোগ-সুবিধা পাবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি