জনতা ব্যাংকের ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সম্প্রতি জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান ১৫ দিনব্যাপী ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স (ব্যাচ/২৬) শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন। জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্টাফ কলেজের ইনচার্জ-ডিজিএম আহমাদ মুখলেসুর রহমানসহ অন্য নির্বাহী ও অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
