প্রাইম ব্যাংক ও বেগ অটোসের চুক্তি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

প্রাইম ব্যাংক পিএলসি তাদের গ্রাহকদের জন্য বিশেষ সার্ভিস সুবিধা প্রদানের লক্ষ্যে বেগ অটোস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার বারিধারায় বেগ অটোস লিমিটেডের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাইম ব্যাংক পিএলসির সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) তাকিয়ান চৌধুরী এবং বেগ অটোস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর উমাইর বেগ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা বেগ অটোস লিমিটেড থেকে বিশেষ সার্ভিস সুবিধা পাবেন। এর মাধ্যমে ব্যাংকের গ্রাহকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ও ভ্যালু-অ্যাডেড সার্ভিসের পরিধি আরও সম্প্রসারিত হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
