তরুণদের ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আর্থিকভাবে পিছিয়ে থাকা তরুণদের পেশাগত ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ প্রদানে অংশীদারত্ব গড়ে তুলেছে এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ অপারেশনস। এই অংশীদারত্ব উপলক্ষে সম্প্রতি ঢাকায় কমার্শিয়াল ব্যাংক অব সিলনের প্রধান কার্যালয়ে একটি চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ অপারেশনসের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা তিভাঙ্কা দামুনুপোলা; উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ও করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান মাহমুদ হোসেন; উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান পরিচালন কর্মকর্তা হ্যালি আলগেওয়াত্তে; এবং সাসটেইনেবিলিটি ও উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান উর্মি ইরানি খান। এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক; ফান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর রাসেল মিয়া; এবং করপোরেট ফান্ডরেইজিং অফিসার আরমান কবির মাহিদ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি