ক্যারিয়ার বাংলাদেশের উদ্যোগে নবীন উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ক্যারিয়ার বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো নতুন উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী। একই সঙ্গে ক্যারিয়ার গাইডলাইন নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মুফতি আফজাল হুসাইন। পণ্য প্রদর্শনী উদ্বোধন করেন ক্যারিয়ার বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাওলানা রুহুল আমিন সাদী, প্রধান অতিথি ছিলেন মুফতি আবুল হাসান, প্রধান আলোচক ছিলেন মুফতি মুহিউদ্দীন আইকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুহিউদ্দীন কাসেমী, মিডিয়া ব্যক্তিত্ব এবং ডোনা মিডিয়া ও মার্কেটিং এজেন্সি ম্যারিক্স এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ মাহমুদ, মাওলানা মামুন চৌধুরী, মাওলানা এইচএম রায়হানুল কাবীর, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা ওমর ফারুক মাসরুর, মাওলানা মাসরুর তাশফিন, মাওলানা ওমর ফারুক সাহিল, মাওলানা ফয়সাল হোসেন, আরিফ হোসেন । পণ্য প্রদর্শনীতে অংশগ্রহণ করে আরাম ফুট?ওয়ার, হুমায়রা গার্মেন্টস, ইলহাম, ইমদাদ পিউর শপ, হালাল ডেইরি ফুড, সুন্নাহ লাইফ কেয়ার, কাস্টমাইজড ড্রিংকিং ওয়াটার সরবরাহকারী প্রতিষ্ঠান ম্যারিক্স এন্টারপ্রাইজ। স্পন্সর ছিল আরাম ফুট?ওয়ার, ম্যারিক্স এন্টারপ্রাইজ, মারহামা ফাউন্ডেশন, ড্রিমলাইন ও ইনসাফসহ কয়েকটি প্রতিষ্ঠান।
