অগ্রণী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান, শোক বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ৬ সেপ্টেম্বর বেলা ১২টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমপি। এ ছাড়া অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারসুমা আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার ও রূবানা পারভীন, ঊর্ধ্বতন নির্বাহীরা, অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. আরিফ হোসেন খান. সেক্রেটারি মো. শামীম হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতারা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি