অক্টোবরে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আগামী ২৯ অক্টোবর রাজধানীতে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে (বিটিটিএফ) বিশ্বের ২০টির বেশি দেশের পর্যটন খাতসংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ তিন দিনব্যাপী আন্তর্জাতিক মেলায় ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, পর্যটন বোর্ড, ট্রাভেল এজেন্সি এবং পর্যটন খাতের অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে। দেশের ট্যুর অপারেটরদের শীর্ষ সংগঠন 'ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ' (টোয়াব) পর্যটনের প্রসার, ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ মেলার আয়োজন করছে। সোমবার রাজধানীর পাঁচতারকা হোটেল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরা হয়।