স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে কুমিল্লায়। এ লক্ষ্যে তরুণ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্যবসা পরিচালনা, বাজার চিহ্নিতকরণ ও বিক্রয় কৌশল বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 'ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশনস' (ডাব্লিউএসইউপি) বাংলাদেশের উদ্যোগে এবং দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের সহায়তায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এর লক্ষ্য ছিল পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি খাতের সঙ্গে তরুণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে স্যানিটারি ন্যাপকিনের সহজলভ্যতা বাড়ানো। প্রশিক্ষণে অংশ নেওয়া নারীদের ব্যবসার সুযোগ চিহ্নিত করা, সম্ভাব্য গ্রাহক নির্বাচন, পণ্যের মূল্য নির্ধারণ, লাভ-ক্ষতির হিসাব, বিপণন ও বিক্রয় কৌশল এবং ব্যবসায়িক পরিকল্পনা তৈরির বিষয়ে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল নিজ নিজ এলাকায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির সম্ভাব্য বাজার ও গ্রাহক চিহ্নিত করা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিজস্ব ব্যবসায়িক কর্মপরিকল্পনা তৈরির সুযোগ দেওয়া হয়। এর মাধ্যমে প্রশিক্ষণ থেকে পাওয়া জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজ নিজ এলাকায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির কার্যক্রম শুরু করতে পারবেন বলে আয়োজকেরা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
