পাঠশালা ও রেনো১৫ সিরিজ ফটোগ্রাফি প্রতিযোগিতা

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রাণবন্ত ঐতিহ্য ও চিরন্তন সংস্কৃতি থেকে শুরু করে মনজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, ফসল ঘরে তোলার আনন্দ থেকে শুরু করে কোলাহলমুখর সড়কের চমক; বাংলাদেশ যেন এক অফুরান গল্পের সম্ভার। এবার পাঠশালার সঙ্গে অপো রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্ট এ গল্পগুলোকেই যেন জীবন্ত করে তুলেছে; তুলে ধরেছে বাংলাদেশের সৌন্দর্য, অনুভূতি ও বৈচিত্র্যকে। এ ক্যাম্পেইন বাংলাদেশকে তার বহুমাত্রিক রূপে ক্যামেরায় ধারণ করেছে। দেশের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি থেকে কম আলোয় প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য, জীববৈচিত্র্য থেকে শুরু করে পোর্ট্রেটে বাংলাদেশের মানুষের খাঁটি অনুভূতি, স্ট্রিট ফটোগ্রাফিতে অপ্রত্যাশিত মুহূর্ত থেকে শুরু করে দেশের স্থাপত্যের নান্দনিক সৌন্দর্য; সবকিছুই অসাধারণভাবে উঠে এসেছে এ প্রতিযোগিতায়। এ প্রতিযোগিতা অপো ফটোগ্রাফিপ্রেমীদের সৃজনশীলতা দেখানোর অনন্য সুযোগ করে দিয়েছে। একইসঙ্গে, প্রমাণ করেছে যে স্মার্টফোন ফটোগ্রাফি কীভাবে প্রতিদিনের মুহূর্তগুলোকে অসাধারণ গল্পে রূপান্তরিত করতে পারে।