ফেইমল্যাব একাডেমির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সায়েন্স কমিউনিকেটর হিসেবে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে রাজধানীর ফুলার রোডে অবস্থিত নিজস্ব কার্যালয়ে গতকাল সোমবার ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা, এবং প্রথম ও দ্বিতীয় রানার-আপ হন যথাক্রমে স্যার জন উইলসন স্কুলের শিক্ষার্থী ওয়ারদা ফাতিমা খান ও সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মো. জিয়াউল হক রেয়ান। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) বিষয়ে যোগাযোগের দক্ষতা বাড়াতে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগতা আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় প্রতিযোগীদের খালি মঞ্চে দাঁড়িয়ে তিন মিনিটের মধ্যে বিজ্ঞান, প্রকৌশল অথবা গণিত সংশ্লিষ্ট ধারণা ব্যাখ্যা করতে হয়। এক্ষেত্রে, প্রতিযোগীরা শুধুমাত্র হাতে বহন করা যায়, এমন উপকরণ ব্যবহার করতে পারেন; পাওয়ারপয়েন্ট কিংবা কোনো ডিজিটাল নোট ব্যবহার করা যায় না। প্রতিযোগীদের তিনটি মূল মানদণ্ডে বিচার করা হয়, যথা: বিষয়বস্তু, স্পষ্টতা এবং উপস্থাপনার ধরণ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি