ডিএসইতে সূচকের পতন লেনদেন ৫১৯ কোটি টাকা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসইতে মোট ৩৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ১৮ কোটি ৩৫ লাখ ৫ হাজার ৪৭০টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৫১৯ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার ৩৩০ টাকা।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ দশমিক ৪৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৭ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ সূচক ৫ দশমিক ২৪ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১০ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৫টির শেয়ারদর বেড়েছে, ১৫০টির কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো-এনভয় টেক্সটাইলস, শার্প ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সেনা ইন্স্যুরেন্স, সায়হাম কটন, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সাউথইস্ট ব্যাংক এবং সামিট অ্যালায়েন্স পোর্ট।

দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো-আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সেনা ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, রিলায়েন্স ওয়ান দ্য ফাস্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লোয়ি মিউচুয়াল ফান্ড ওয়ান-স্কিম ওয়ান, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, এনভয় টেক্সটাইলস, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং এবং মালেক স্পিনিং মিলস।

দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো- এসকে ট্রিমস, মেঘনা সিমেন্ট, মেট্রো স্পিনিং, গোল্ডেন সন, আরামিট সিমেন্ট, এপালো ইস্পাত, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সুরিদ ইন্ডাস্ট্রি, ডোমিন সি ফুড এবং ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক।

এদিন 'এ' ক্যাটাগরির ১৯৫টি কোম্পানির মধ্যে ১০৩টির দর বেড়েছে, ৬২টির কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত ছিল। 'বি' ক্যাটাগরির ৭৪টি কোম্পানির মধ্যে ৩৭টির দর বেড়েছে, ২৫টির কমেছে এবং ১২টির দর অপরিবর্তিত রয়েছে। 'জেড' ক্যাটাগরির ১১৮টি কোম্পানির মধ্যে ২৫টির দর বেড়েছে, ৬৩টির কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত ছিল।