তৈরি পোশাক খাতে পুঁজিবাজারভিত্তিক অর্থায়নের আহ্বান
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
তৈরি পোশাক (আরএমজি) খাতে অর্থায়নের পরিধি বাড়াতে ব্যাংকঋণের পাশাপাশি পুঁজিবাজারভিত্তিক দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি ও সুইসকন্ট্যাক্টের যৌথ উদ্যোগে ডিএসই প্রশিক্ষণ একাডেমিতে 'তৈরি পোশাক খাতের অর্থায়নের নতুন দিগন্ত: পুঁজিবাজারের সুযোগ' শীর্ষক কর্মশালায় বক্তারা এ আহ্বান জানান। কর্মশালায় বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সদস্য প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, পুঁজিবাজার শুধু বিনিয়োগের মাধ্যম নয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বেসরকারি খাতের সম্প্রসারণে এটি দীর্ঘমেয়াদি অর্থায়নের গুরুত্বপূর্ণ উৎস। পুঁজিবাজারকে শেয়ারবাজারের মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ডসহ বিভিন্ন অর্থায়ন ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে।
