ফ্রেশ সুপার মার্ট ও উপায়-এর মধ্যে চুক্তি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান 'উপায়' ও রিটেইল চেইন শপ ফ্রেশ সুপার মার্টের গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও সহজলভ্য করতে কৌশলগত অংশীদারত্বে প্রবেশ করেছে।

এ অংশীদারত্বের মাধ্যমে ফ্রেশ সুপার মার্টের বিভিন্ন আউটলেটে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সুযোগ আরও বাড়বে। গ্রাহকেরা উপায়-এর মাধ্যমে দ্রুত, সহজে ও নিরাপদে কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন।

এ উপলক্ষে উপায়-এর প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআই-এর হেড অব অ্যাকাউন্টস মো. মুজিবুর রহমান, ফ্রেশ সুপার মার্ট লিমিটেডের হেড অব বিজনেস ফাইজুল হক রনি প্রমুখ।