মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

এনসিসি ব্যাংক সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন উত্তরার সোনারগাঁও জনপথ রোড, টঙ্গী চেরাগ আলী বাস স্ট্যান্ড সংলগ্ন সিরামিক মার্কেট ও সাভার নিউ মার্কেটের প্রায় ২০০টি খুচরা মার্চেন্টে বাংলা কিউআর চালুর মাধ্যমে এ সেবার শুভ উদ্বোধন করেন। এ পরিষেবা চালু হওয়ায় ওই এলাকার ছোট ব্যবসায়ী, দোকানমালিক ও সাধারণ ক্রেতারা নগদ নির্ভরতা কমিয়ে শুধু কিউআর কোড স্ক্যান করেই ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি