রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা তার প্ল্যাটফর্মে সক্রিয় সব রাইডারের জন্য বিনামূল্যে দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে। ফুড ডেলিভারি খাতের রাইডারদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশে প্রথমবারের মতো এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায়, সপ্তাহে মাত্র একটি ডেলিভারি সম্পন্ন করলেই একজন রাইডার পুরো সপ্তাহজুড়ে যেকোনো বড় ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে এ বিমা সুবিধা পাবেন। সম্প্রতি ফুডপ্যান্ডা বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফুডপ্যান্ডা ও ডিজিটাল বিমা প্ল্যাটফর্ম বিমাফাই এ সংক্রান্ত একটি চুক্তি সই করে। এ সময় ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা, জুবায়ের বি এ সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
