'এমলিনো ডায়াবিট রান' এর নিবন্ধন শুরু

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আগামী ১৪ নভেম্বর 'বিশ্ব ডায়াবেটিস দিবস'। এ উপলক্ষে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও সুন্দর জীবনধারাকে উৎসাহিত করতে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সচেতনতামূলক ম্যারাথন 'এমলিনো ডায়াবিট রান'। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ৭.৫ কিলোমিটার এ ম্যারাথন, যার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের 'একমি'স ডায়াকেয়ার' আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা, ম্যানেজিং ডিরেক্টর তাসনিম সিনহা, অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাসিবুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তানভীর সিনহা, সাবরিনা জুনেদ ও জাহানারা মিজান সিনহা প্রমুখ।

অনুষ্ঠানে লং ডিসটেন্স রানার ও 'ডক্টরস রান' এর প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন ডা. উজ্জ্বল কুমার মল্লিক বলেন, ডায়াবেটিস এমন দীর্ঘমেয়াদি একটি স্বাস্থ্য সমস্যা, যা সঠিক জীবনযাপন ও শারীরিক চর্চার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। দৈনিক অন্তত ৩০ মিনিট হাঁটা বা ব্যয়াম ডায়াবেটিস ঝুঁকি অনেক কমিয়ে দেয়। এ ধরনের ম্যারাথন সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হয়ে সক্রিয় হতে অনুপ্রাণিত করবে।