সীমান্ত ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভা

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সীমান্ত ব্যাংক পিএলসির ১০ম বার্ষিক সাধারণ সভা গত ৯ সেপ্টেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরে শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল। সভায় ব্যাংকের পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদিত হয়। সভায় নিরীক্ষক নিয়োগ এবং পরিচালকদের নির্বাচন সম্পন্ন হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি