জনতা ব্যাংকের ৯০২তম বোর্ড সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গতকাল রোববার জনতা ব্যাংক পিএলসির ৯০২তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান সিএসপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পর্ষদের পরিচালক আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর, অধ্যাপক ড. এএ মাহবুব উদ্দিন চৌধুরী, খন্দকার মামুন এফসিএ, আজিজুন নাহার ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম উপস্থিত ছিলেন। সভায় শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের অন্যান্য করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
