চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সিএমএসএমই খাতে স্বল্পসুদে ও সহজ শর্তে চলতি মূলধন ঋণ সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার 'সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ড'-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এএন হামিদুল্লাহ কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান এবং অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
